প্রকাশিত: ১৩/১১/২০২১ ৯:৪৩ এএম

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন নবনির্বাচিত ইউপি সদস্য। লক্ষীপুর ইউনিয়নের হাজির পাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য আব্দুর রউফ। পথে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর রউফ বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লক্ষীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোট শুরুর আগে থেকেই সংঘর্ষের ঘটনা ঘটে দেশের বিভিন্ন জায়গায়।

রাজবাড়ীর বানীবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মিয়াকে গুলি করে হত‍্যা করেছে দুবৃর্ত্তরা। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই হত‍্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা।

এছাড়া, যশোরের শার্শায় নির্বাচনী সহিংসতায় আহত এক চেয়ারম্যান সমর্থকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নরসিংদীর মির্জাপুরে আওয়ামী লীগ অফিসসহ দোকানপাটে ভাঙচুর করা হয়েছে। পিরোজপুরের পাড়েরহাটে ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের ঘরেও ভাঙচুর চালানো হয়।

এদিকে, মানিকগঞ্জের সিঙ্গাইরে নির্বাচনে হেরে যাওয়ার পর নৌকা প্রতীকের কর্মীর বাড়িতে আগুন দিয়েছে বিজয়ী আনারস প্রতীকের লোকজন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer