প্রকাশিত: ৩০/০৮/২০১৭ ৫:২৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২১ পিএম

কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার পর গত এক সপ্তাহে নতুন করে ১৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর প্রধান সংযুক্তা সাহানী বুধবার দুপুরে কক্সবাজারে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত এক সপ্তাহে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। এটি জরিপের ভিত্তিতে কোন তথ্য নয়; রোহিঙ্গা অনুপ্রবেশের আনুমানের উপর নির্ভর করে এ তথ্য দেওয়া হয়েছে। নতুন করে আসা রোহিঙ্গারা টেকনাফে লেদা ক্যাম্প, শামলাপুর, উখিয়ার কুতুপালং ও বালুখালি ক্যাম্পে অবস্থান করছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্তের জিরো পয়েন্টে শত শত রোহিঙ্গা রয়েছে। তবে আমাদের পক্ষে সেখানে গিয়ে কত সংখ্যক রোহিঙ্গা রয়েছে তা নির্ধারণ করা সম্ভব নয়। আর কত সংখ্যক রোহিঙ্গা জিরো পয়েন্টে রয়েছে এর সঠিক কোন তথ্য কেউ দিতে পারবে না। তবে নতুন আসা রোহিঙ্গাদের জীবন বাঁচানোর জন্য সহায়তা দেওয়া হচ্ছে। সীমান্তে আরো শত শত রোহিঙ্গা আটকে রয়েছে, যারা অনুপ্রবেশের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘হাজার রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদের সাহায্যার্থে বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও এবং জাতিসংঘের সংস্থাগুলো কাজ করছে। যারা আহত রয়েছে তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।’

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় বিদ্রোহীরা। এতে অন্তত ১২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়। পরে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয় অন্তত ৮০ জন রোহিঙ্গা মুসলিম। এরপর থেকে এ পর্যন্ত বহু রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল সোমবার বলেছে, তিন দিনে দুই থেকে তিন হাজার রোহিঙ্গা নিহত হয়েছে।

উল্লেখ্য, অক্টোবরে একই ধরনের হামলায় নয় জন পুলিশ সদস্য নিহত হয়। এরপর শুরু হয় পাল্টা সামরিক অভিযান। রোহিঙ্গাদের ওপর চলানো হয় হত্যাযজ্ঞ, ধর্ষণ ও বাড়িঘরে অগ্নিসংযোগ। ওই নির্যাতনে ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। জাতিসংঘ মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে।

রতেনতাং শহরতলীতে যেখানে বৌদ্ধ রাখাইন ও রোহিঙ্গারা পাশাপাশি বসবাস করে, সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে চলতি মাসের শুরুর দিকে নিরাপত্তা বাহিনী ‘শুদ্ধি অভিযান’ শুরু করে। এরপর পরিস্থিতি আবার খারাপ হতে থাকে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer