প্রকাশিত: ২৩/০১/২০২১ ৯:৫৩ এএম

সেপ্টেম্বরে ইংল্যান্ডে শনাক্ত হয় করোনাভাইরাসের নতুন রূপ। ডিসেম্বরের মধ্যে সেটি ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। শুরুতে জানা গিয়েছিল এই রূপটি খুবই সংক্রামাক। এবার জানা গেল করোনার নতুন রূপটি কেবল সংক্রামকই নয়, এতে মৃত্যুহারও বেশি। অর্থাৎ নতুন করোনা সাধারণ করোনার চাইতে বেশি প্রাণঘাতী।

শুক্রবার (২১ জানুয়ারি) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এমটাই জানিয়েছেন। খবর এএফপি ও আল জাজিরার।

জনসন বলেন, ‘আজ আমাদের জানানো হয়েছে যে করোনাভাইরাসের নতুন রূপ কেবল বেশি সংক্রামকই নয়, এতে মৃত্যু হারও বেশি। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড ও লন্ডনে করোনার যে নতুন রূপ ছড়িয়েছে গবেষণায় উঠে এসেছে এটি বেশি প্রাণঘাতীও। অর্থাৎ করোনার এই স্ট্রেইনে মৃত্যুহারও বেশি।’

তবে জনসন এও জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আবিস্কৃত টিকা সাধারণ ও নতুন করোনা উভয়ের ক্ষেত্রেই কার্যকর।

এদিকে যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জানিয়েছেন করোনার নতুন রূপ যে বেশি প্রাণঘাতী সেটার পক্ষে খুব বেশি শক্তিশালী প্রমাণ এখনো তারা পাননি। তবে প্রাথমিক গবেষণায় এটা উঠে এসেছে যে এতে মৃত্যুহার সাধারণ করোনার চেয়ে বেশি।

নতুন করোনাভাইরাস ছড়ানোর পর যুক্তরাজ্যে মৃত্যুহারও বেড়েছে। শুক্রবার সেখানে মারা গেছে ১ হাজার ৪০১ জন। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ হাজার ৯৮১। যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। গেল কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার ১৬ শতাংশ বেড়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান থেকে যে করোনাভাইরাস ছড়িয়েছিল বিজ্ঞানীদের মতে সেটার চেয়ে নতুন করোনাভাইরাস ৭০ শতাংশ বেশি সংক্রামক। এই নতুন করোনা ইতোমধ্যে বিশ্বের ৬০টি দেশে ছড়িয়েছে। যেসব দেশে ছড়িয়েছে সেখানে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বাড়ার পাশাপাশি মৃত্যুহারও বাড়ছে।

যুক্তরাজ্য সরকারের প্রধান বিজ্ঞানী প্যাট্রিক ভ্যালেন্স জানিয়েছেন নতুন করোনা সাধারণ করোনার চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি প্রাণঘাতী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer