হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০২/২০২৬ ৮:৩৯ পিএম

কক্সবাজারের উখিয়া–টেকনাফ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শাহজাহান চৌধুরী আমার বড় ভাই, তার নেতৃত্বেই উখিয়া-টেকনাফে বিপুল উন্নয়ন হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। রাষ্ট্র গঠনে এ দেশের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উখিয়ার কোটবাজারে বিএনপির নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহ উদ্দিন আহমেদ বলেন, দেশ আজ ফ্যাসিবাদমুক্ত। এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বেগম খালেদা জিয়াকে বন্দিত্ব বরণ করতে হয়েছে। তিনি জীবন উৎসর্গ করেছেন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের জন্য। আমিও দীর্ঘদিন আয়নাঘরে বন্দী ছিলাম। এসব ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন জরুরি। মানুষের জীবনমান উন্নয়নে, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। অন্যদিকে জামায়াতে ইসলামীর সমালোচনা করে সালাহ উদ্দিন আহমেদ বলেন, তারা স্বাধীনতার বিকৃত ইতিহাস শুরু করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের বিতর্কিত ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া–টেকনাফ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পথসভা সঞ্চালনা করেন উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...