প্রকাশিত: ১৬/০২/২০১৯ ৬:১৩ পিএম

ঢাকা: রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটককৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশ বেতারের বাদ্যযন্ত্র বাদক পরিচয় দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে বাদ্যযন্ত্র বাদক রাজ্জাকের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়।

তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পশ্চিম আগারগাঁওয়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত রাজ্জাককে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।’

শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ‘অভিযুক্ত রাজ্জাক নিজেকে বাংলাদেশ বেতারের বাদ্যযন্ত্র বাদক পরিচয় দিয়েছে। ধর্ষণের পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ তত্ত্বাবধানে ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করছেন।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...