প্রকাশিত: ২৮/০৮/২০২০ ৩:৪০ পিএম
ফাইল ছবি

শাহেদ মিজান::

ফাইল ছবি

দ্বিতীয় দফা চার দিনের রিমান্ড শেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিতকে আদালতে তুলেছে র‌্যাব ।
আজ (শুক্রবার) বেলা সোয়া ৩টার দিকে তাদের আদালতে তোলা হয়।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তাদের তোলা হয়। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
জানা গেছে, র‌্যাবের পক্ষ থেকে পুন: রিমান্ডের আবেদন করা হতে পারে। কিন্তু আসামীদের পুন: রিমান্ড না করতে এবং জামিন আবেদন করতে চট্টগ্রাম থেকে আসা তিন আইনজীবি আদালতের শুনানীতে অংশ নেবেন।

র‌্যাব সুত্র জানায়, দ্বিতীয় দফায় গত
২৪ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ওসি প্রদীপসহ সাত পুলিশের দ্বিতীয় দফায় চার দিন করে
রিমান্ড মঞ্জুর করছিলেন।

গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহা মো. রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। এতে নয়জনকে আসামি করা হয়।

পরে এপিবিএন এর তিন সদস্য ও স্থানীয় তিনজনকেও আসামীর করা হয়। তারাও গ্রেফতার হয়েছেন। সুত্র সিবিএন

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer