ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৭/২০২৪ ৬:৪৩ পিএম

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের মধ্যে গ্রেপ্তার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার কাফরুল থানার এক মামলায় এই তিন নেতাসহ আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, বিএনপির নেতা এম এ সালাম, সায়েদুল হক বাবুল ও সালেহীন।

ADVERTISEMENT

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাফরুল থানার মামলায় রুহুল কবির রিজভীসহ আটজনকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে রামপুরা থানার মামলায় রুহুল কবির রিজভী, সুলতান সালাউদ্দিন, আমিনুল ইসলাম ও জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। আর নুরুল হককে বনানী থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ওই রিমান্ড চলাকালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল বলে গতকাল সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...