প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
দেশের প্রাচীণ এবং শীর্ষ দৈনিক “ইত্তেফাকে” টেকনাফ উপজেলা সংবাদদাতা হিসেবে চুড়ান্ত নিয়োগ পেয়েছেন সীমান্তের তরুণ সংবাদকর্মী জসিম উদ্দিন টিপু। তিনি চলতি বছরের ফেব্রুয়ারী থেকে ইত্তেফাক পত্রিকায় সুনাম এবং দক্ষতার সাথে টেকনাফ সংবাদদাতা হিসেবে কাজ করছেন। গত ২২ আগষ্ট ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক তাসমিমা হোসেন ও মুহিবুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে টিপুকে উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইত্তেফাকের অফিস আদেশ ইতিমধ্যে পত্রিকার কার্যনির্বাহী পরিচালকবৃন্দ, বার্তা সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক, সিটি এডিটর, মফস্বল বিভাগ, প্রধান হিসাব রক্ষক, প্রশাসন বিভাগসহ সংশ্লিষ্ট সংবাদদাতার কাছে পাঠানো হয়েছে। সীমান্তের চারণ এই সংবাদসেবী জাতীয় দৈনিক ইত্তেফাকসহ জেলার সর্ব প্রথম দৈনিক সংবাদপত্র দৈনিক কক্সবাজার পত্রিকায় ২০১৩ইং থেকে এখনো টেকনাফ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। দৈনিক কক্সবাজারে যোগদানের আগে তিনি দৈনিক আপনকন্ঠ পত্রিকায় শুরু থেকে উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। এছাড়া তিনি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমেও কাজ করছেন। দায়িত্ব পালনকালে টিপু সহকর্মী, শুভাকাংখী, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer