নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭/১১/২০২৫ ৬:৪৮ পিএম

উখিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) আয়োজিত গণমিছিল ও পথসভায় সভাপতির বক্তব্যে উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন, “দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের মৃত্যুর সঙ্গে দাঁড়াতে হবে।”

 

ভিডিও দেখতে ক্লিক করুন

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের মুক্তির পথ দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বর্তমানেও পিআর ও গণভোটের নামে দেশবিরোধী ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান বলেন, “সার্বভৌমত্বে কোনো আপোষ নয়। নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আগামী রমজানের আগে নির্বাচন চাই।”

পথসভায় সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর জিয়াকে মুক্ত করা না হলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যেত এবং দেশ ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত হতো।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ঘোষণার মতোই ১৯৭৫ সালেও জিয়াউর রহমান দেশকে রক্ষা করেছিলেন।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer