প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনোয়ার হোসেন ইমন (৩০) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার রাত ১১টার দিকে যশোর শহরের বেজপাড়া এলাকার বিহারীপাড়া মোড়ে (গুরগোল্লার মোড়) সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী বলেন, ইমন জেলা ছাত্রলীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। রাত ১১টার দিকে তিনি শহরের গুরগোল্লার মোড়ে বন্ধুদের সঙ্গে বসে গল্প করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। দুটি গুলিই তাঁর বুকে লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ইমন গুরগোল্লার মোড়ে বসে লুডু খেলছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যান। পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে এ ব্যাপারে কথা বলছি। খুনিদের গ্রেপ্তারে জোরালো চেষ্টা চলছে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...
Single Page Footer