প্রকাশিত: ২৮/০১/২০২০ ১:২৪ পিএম

সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়া সংক্রান্ত দুর্নীতি মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ-৮ এর বিচারক শামীম আহাম্মদ এ রায় ঘোষণা করেন। এছাড়া তাকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

আসামি রফিকুল আমীনকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। সাজা পরোয়ানা দিয়ে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে।

চার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় কারাগারে থাকা অবস্থায় ২০১৬ সালের ১৬ জুন রফিকুল ইসলামকে সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয় দুদক।

রফিকুল আমীন সম্পদের হিসাব দাখিল করতে সময় চাইলে তাকে আরো সাত দিন সময় দেওয়া হয়। কিন্তু তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer