প্রকাশিত: ১৩/০২/২০১৮ ৮:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

আল্লামা  আহমদ শফী বলেছেন, দুনিয়ার পরিস্থিতি অত্যন্ত নাজুক। এমতাবস্থায় সব উলামায়ে কেরাম সর্বদা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার ওপর অটল থাকা অপরিহার্য। গতকাল ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় অনুষ্ঠিত বাংলাদেশ বেফাকের মজলিসে উমুমি (কাউন্সিল) অধিবেশনে এ কথা বলেন তিনি। সভায় আবারও বাংলাদেশ কওমি মাদ্রাসা  শিক্ষা বোর্ডের সভাপতি        নির্বাচিত হয়েছেন আহমদ শফী। আল্লামা আশরাফ আলী সিনিয়র সহসভাপতি ও মাওলানা আবদুল কুদ্দুসকে মহাসচিব করে ১১৬ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি করা হয়েছে। আল্লামা শফী বলেন, আমাদের আকিদা-বিশ্বাসে ফাটল সৃষ্টি করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে। আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক ও মুফতি ফয়জুল্লাহর পরিচালনায় কাউন্সিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আল্লামা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল হামীদ প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer