প্রকাশিত: ৩১/০৮/২০২০ ২:৫৯ পিএম
ওসি প্রদীপ

শাহেদ মিজান::

ওসি প্রদীপ

৫০ লাখ টাকা না দেয়ায় দুই ভাই এবং এক ভাগিনাসহ তিনজনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (৩১ আগস্ট) কক্সবাজারের বিচারক হেলাল উদ্দীনের আমলী আদালতে এই মামলাটি দায়ের করা হয়। টেকনাফ উপজেলা রঙ্গীখালী গাজী পাড়ার সুলতানা রাজিয়া মুন্নি নামের এক নারী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

বাদি পক্ষের আইনজীবি এড. কাশেম আলী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বাদি এজাহারে উল্লেখ করেন, গত ৬ মে রাত ২টার দিকে রঙ্গীখালী গাজী পাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসন প্রকাশ আবদুল মোনাফকে ওসি প্রদী কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন ভোরে বন্দুকযুদ্ধের নামে এক সাথে তিনজনেকই তাদের ধানক্ষেতে হত্যা করা হয়।

বাদি পক্ষের আইনজীবি এড. কাশেম আলী বলেন, মামলাটি আমলে নিয়ে তার তদন্তের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। সোর্স: সিবিএন

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer