প্রকাশিত: ১৮/১২/২০২০ ১০:০৭ এএম , আপডেট: ১৮/১২/২০২০ ১০:১০ এএম

মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব থেকে সদ্য পদোন্নতি পেয়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হলেন। তার আপন বড় ভাই মোহাম্মদ কামরুল হাসানও হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে বিসিএস প্রশাসন ক্যাডারে উপসচিব পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে পদায়ন করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হিসেবে আনোয়ার হোছাইন আকন্দের নামও রয়েছে।

বিসিএস-২২ ব্যাচের এই কর্মকর্তা সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ সচিব হিসেবে কর্মরত ছিলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার আপন ভাই জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলা নিউজ

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer