আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮/১২/২০২৪ ৯:৪৮ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়েছেন। তবে তিনি কোথায় গেছেন সে বিষয়ে জানা যায়নি।

আজ রবিবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে বলা হয়েছে, বাশার আল-আসাদ দামেস্ক ছাড়লেও কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুই সিনিয়র সিরিয়ান কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি বিমানে চড়ে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যে চলে গেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া একটি ব্যক্তিগত বিমান সম্ভবত আসাদকে বহন করেছিল।

এদিকে রয়টার্স জানিয়েছে, বিদ্রোহী যোদ্ধারা একদিনের যুদ্ধের পর আজ রবিবার সকালে অন্যতম গুরুত্বপূর্ণ হোমস শহর দখল নিয়েছে বলে ঘোষণা দিয়েছে। হোমস শহর দখলের পর উদযাপনও করেছে।

খুব শিগগিরই বাশার আল-আসাদ সরকারের পতন হবে: সিরিয়ার বিদ্রোহী নেতাখুব শিগগিরই বাশার আল-আসাদ সরকারের পতন হবে: সিরিয়ার বিদ্রোহী নেতা
শহর থেকে আসাদ বাহিনীর সেনা প্রত্যাহারের পর হাজার হাজার বাসিন্দা রাস্তায় নেমে আসেন। তারা ‘আসাদ পালিয়ে গেছেন, হোমস মুক্ত’ এবং ‘সিরিয়া দীর্ঘজীবী হোক বলে স্লোগান দেন।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer