প্রকাশিত: ১০/০২/২০১৮ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৪৯ এএম

জসিম মাহমুদ,টেকনাফ::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছে না। রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে মিয়ানমার-বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি সইয়ের পর এখনো রোহিঙ্গারা নৌকা করে সাগর পাড়ি দিয়ে টেকনাফ উপজেলার বিভিন্ন পয়ন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে। গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত টেকনাফের সাবরাং ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন পয়েন্ট দিয়ে ৩০ পরিবারের ১২৫ জন রোহিঙ্গা নতুন করে এসেছেন।
টেকনাফের সাবরাং হারিয়াখালীর সেনাবাহিনী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, গতকাল শুক্রবার নতুন করে এসেছে ৩০ পরিবারের মোট ১২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ। তাঁদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণকেন্দ্রে নেওয়া হয়। এরপর তাঁদের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়। নাফ নদীতে বিজিবির সতর্ক অবস্থায় থাকায় রোহিঙ্গারা এখন সাগর পাড়ি দিয়ে টেকনাফে আসছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ কমছে না। একদিকে প্রত্যাবাসন নিয়ে চলছে জল্পনা-কল্পনা, অন্যদিকে কোনো না কোনো সীমানÍ দিয়ে রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে। গতকাল শুক্রবারও নতুন করে এসেছে ৩০ পরিবারের মোট ১২৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ। তিনি আরও বলেন গত ২৩ নভেম্বর মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক সইয়ের পর থেকে গত কাল পর্যন্ত এ ত্রাণকেন্দ্রের মাধ্যমে টেকনাফে আসা ১০ হাজার ৩২ জন রোহিঙ্গার ঠাঁই হয়েছে উখিয়া ও টেকনাফের বিভিন্ন  রোহিঙ্গা শিবিরে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer