প্রকাশিত: ১৫/১২/২০২০ ৯:১২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি
olicরাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ
রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, থানা হচ্ছে জনগণের নিরাপদ আশ্রয়। তাই থানা কখনো হত্যা পরিকল্পনার স্থান হতে পারে না।
মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সমাজে কোনো অপরাধ হলে মানুষ আইনের দ্বারস্থ হয়। আর সেজন্য প্রথমেই ভুক্তভোগী থানাকে বেছে নেন এবং থানায় এসে অভিযোগ করেন। কিন্তু সেখানেই যদি মানুষকে হত্যার পরিকল্পনা করা হয় তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এ ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যত উচ্চপদস্থ কর্মকর্তা হোন না কেন, কাউকে ছাড় দেয়া হবে না।

পুলিশ সদস্যদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আইজিপি আরো বলেন, কেউ যদি থানায় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাহলে তাকে পুলিশ বাহিনী থেকে বেরিয়ে যেতে হবে। এ বাহিনীতে তার কোনো জায়গা হবে না।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer