প্রকাশিত: ১১/১২/২০১৭ ১২:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৪৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চাল ডাল তেল চিনি থেকে শুরু করে ত্রাণের পণ্য এখন পুরো বাজারে। কেজি প্রতি চাল বিশ টাকা। ডব্লিউএফপির তিন কেজি ডালের মূল্য ত্রিশ টাকা। ৫০ টাকায় বিক্রি হচ্ছে শীতের কম্বল। স্থানীয়রা অভিযোগ করেন ক্যাম্পের নিরাপত্তা বলয় পেরিয়ে রোহিঙ্গারা এইসব পণ্য ক্যাম্পের বাইরে পাচার করছেন। হাতবদল হয়ে স্থানীয়দের কাছ থেকে চলে আসছে বাজারে। কখনো ভোক্তারা কিনলেও দোকানে মজুদ করেন অনেকে আর বিক্রির মূল্য চড়া।

বাজার ঘুরে দেখা যায় ক্যাম্প থেকে আসা ১০০ কেজি চালের বিক্রি মূল্য ১৮০০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০ টাকা দরে। এদিকে স্থানীয় বাজারে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ার কারণে গেল বছর মন প্রতি ধান ২৫শ থেকে ২৬শ টাকায় কেনা বেচা হয় এবছর তা নেমে এসেছে ১৫শ থেকে ১৬শ টাকায়। অন্যান্য খাদ্যশস্যে সঠিক মূল্য পাচ্ছেন না কৃষকরা। এছাড়া উৎপাদন কম হওয়ার কারণে আর্থিক আরো বেড়েছে।

স্থানীয় কৃষকরা বলেন, ‘রোহিঙ্গারা শেষ করে ফেলেছে সব। মাল বিক্রি পারছি না। হাজার হাজার রোহিঙ্গা সব সস্তা দামে বিক্রি করে দিচ্ছে। আমরা তো এখন ধান বিক্রি করতে পারছি না।’

এদিকে ত্রাণের সামগ্রী বাজারে পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। সংশ্লিষ্টরা বলছেন বিভিন্ন সংগঠন ও দপ্তরের দেয়া ত্রাণ এখন প্রয়োজনের তুলনায় বেশি পাচ্ছেন রোহিঙ্গারা। ফলে একই জিনিস বার বার পাওয়ার প্রবণতা বাড়ছে। তাই বিশেষ করে খাদ্যের পুরো বিষয়টি ডব্লিউএফপির তত্বাবধানে গেলে ত্রাণ ব্যবস্থাপনা সুষ্ঠু হবে বলে জানিয়েছেন তারা।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer