প্রকাশিত: ২৪/০৩/২০১৯ ৪:৫৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
আগের দুই ধাপের মতো উপজেলা পরিষদের নির্বাচনে আজ রোববার হওয়া তৃতীয় ধাপেও ভোটার উপস্থিতি ছিল বেশ কম। তবে এর মধ্যেও সংঘর্ষ, ভোট বর্জন, আগের রাতে সিল মারা ব্যালট দিয়ে বাক্স ভরিয়ে ফেলার ঘটনা ঘটেছে। আর এসব কারণে ঘটেছে ভোট স্থগিতের ঘটনাও।

আজ বিভিন্ন ভোট কেন্দ্রে গোলাগুলি হয়েছে, আহত হয়েছেন ভোটারেরা। আবার চট্টগ্রামের চন্দনাইশে ভোট জালিয়াতি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ কনস্টেবল। আগের রাতে ব্যালট ভরিয়ে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট গ্রহণই স্থগিত করে দেওয়া হয়েছে। ভোট জালিয়াতিতে যুক্ত থাকার দায়ে জেলার একজন এএসপি এবং ওসিকে প্রত্যাহারের ঘটনা ঘটেছে। একাধিক জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

Eprothom Alo
আজ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১৭ জেলায় ভোট গ্রহণ করা হয়। বিএনপিসহ কয়েকটি বিরোধী দল এ নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় এমনিতেই এর জৌলুশ কমে যায়। আগের দুই ধাপে দেখা গেছে, ভোটার উপস্থিতি বেশ কম। এবারের উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়ে ৪৩ দশমিক ৩২ শতাংশ হারে। ১০ মার্চ এই ধাপে ভোট গ্রহণ হয় ৭৮টি উপজেলায়। দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে গোলাগুলি ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে পাঁচটি উপজেলার ভোটের হিসেব ইসিতে এসে পৌঁছেনি। বাকি ১১১টি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে ৪১ দশমিক ২৫ শতাংশ হারে। দুই ধাপ মিলিয়ে ১৮৯ উপজেলায় ভোট পড়েছে ৪২ দশমিক ২৮ শতাংশ।

আজ সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা যায়। বরিশাল থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সকাল ১০টার দিকে উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন কেন্দ্রে গিয়ে দেখা যায়, বুথগুলোতে কোনো ভোটার নেই। মাঝে-মধ্যে দু-একজন ভোটার আসছেন এবং ভোট দিচ্ছেন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা জয়ন্ত হালদার বলেন, এই কেন্দ্র ভোটার সংখ্যা এক হাজার ৬৭৫। সকাল ৮টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা ১০ মিনিটে এই কেন্দ্রে ভোট পড়েছে ১৪৩টি।

কিশোরগঞ্জের একাধিক উপজেলায় ভোট কেন্দ্র ঘুরে প্রথম আলোর প্রতিনিধিরা দেখেছেন, ভোট কেন্দ্রে ভোটারের খরা।

তবে এ অবস্থার মধ্যেও সংঘর্ষ থেমে থাকেনি। চট্টগ্রামের চন্দনাইশে জোর করে ভোট দিতে যায় একদল লোক। প্রিসাইডিং কর্মকর্তা দ্রুত পুলিশের সহায়তা চাইলে সেখানে পুলিশের সদস্যরা যাওয়ামাত্র দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। সেখানে এক কনস্টেবল আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আওয়ামী লীগের সঙ্গে দলটির বিদ্রোহী প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চলছে।

কক্সবাজারের পেকুয়ায় দুই পক্ষের গোলাগুলিতে তিনজন আহত হন। বিবাদমান দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলিবর্ষণের অভিযোগ এনেছে।

এর মধ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগে পুরো উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম ও কটিয়াদী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, কটিয়াদী উপজেলায় রাতের বেলায় ব্যালট বাক্স ভরার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তের জন্য জন্য তাঁদের প্রত্যাহার করা হয়েছে।

আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ মানিকগঞ্জের এনে দলের দুই বিদ্রোহী প্রার্থী ভোট বর্জন করেছেন। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন কেন্দ্র দখল করছেন—এমন অভিযোগে ভোট বর্জন করেছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...