প্রকাশিত: ০৮/০৩/২০২২ ৯:২৩ এএম

চলমান সঙ্কট সমাধানে আবারো আলোচনায় বসতে সম্মত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এই তথ্য জানিয়েছেন। তুরস্কে এ বৈঠক হবে বলে জানান তিনি। খবর রয়টার্স।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ আনতালিয়ায় এক কূটনৈতিক ফোরামের সময় বৈঠকে বসবেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। আগামী বৃহস্পতিবার এই বৈঠক হবে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। মেভলুত কাভুসোগলু জানান, ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন।

ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বসতে সম্মত হওয়ার খবর জানা গেলো। ইউক্রেন অভিযোগ করেছে, বেশ কয়েকটি শহরে আবাসিক এলাকায় রকেট হামলা অব্যাহত রয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে খুব শিগগিরই পূর্ণমাত্রায় হামলা শুরু করতে পারে রাশিয়া। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer