প্রকাশিত: ১২/০৫/২০১৯ ১০:২৮ এএম

ডেস্ক রিপোর্ট::
ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় নিহতদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা (আইওএম)। নিহতদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি বলে জানিয়েছে রেডক্রিসেন্ট। তাদের মধ্যে ৫ জনের বাড়ি সিলেটে এবং একজনের বাড়ি মৌলভীবাজারে বলে জানা গেছে।
তারা অবৈধভাবে সমুদ্র পথে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলো। এ ঘটনায় ১৪ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে উঠে এসেছে। ঘটনাটি নিশ্চিত করে হতাহতদের বিষয়ে লিবিয়া ও তিউনিশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যাওয়াদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে তিউনিশিয়ার জারজিস এলাকার বাতাস। চোখের সামনে এতো মানুষের মৃত্যু দেখে যেন কান্না থামছে না তাদের।

শুক্রবার রাজধানী তিউনিস থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণের সাফাক্স শহরে ভূমধ্যসাগরের উপকূলে ৭০ জনের বেশি শরণার্থী বোঝাই একটি নৌকা ইউরোপে পাড়ি দেয়ার সময় ডুবে যায়।
জানা যায়, নৌকাটি ইতালি যাচ্ছিল। নৌকা ডুবে নিহতদের বেশিরভাগই বাংলাদেশি। এছাড়া উদ্ধার করা গেছে আরও কয়েকজন বাংলাদেশিকে।
দুর্ঘটনার খবর পেয়ে তিউনিশিয়ার নৌ-বাহিনীর জাহাজ জীবিতদের উদ্ধারে কাজ শুরু করে। সাগরে উত্তাল স্রোতের কারণে ওই নৌকা ডুবে যায় বলে জানা গেছে। এদিকে, নিহত বাংলাদেশিদের বিষয়ে তিউনিশিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিউনেশিয়ার রেড ক্রিসেন্ট কর্মকর্তারা জানান, উত্তাল সাগরে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer