প্রকাশিত: ০৯/০৮/২০২১ ৯:৫৫ এএম

একদিনে তিনটি প্রাদেশিক রাজধানী নিজেদের দখলে নিয়েছে তালেবানরা। আফগানিস্তানের ক্ষমতা দখলে মরিয়া হয়ে ওঠেছে তারা। এই নিয়ে তিন দিনে ৫টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।

এদিকে শেবারগানে আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ২ শতাধিক তালেবান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আফগানিস্তানে তালেবানের অব্যাহত আগ্রাসনে একের পর এক প্রাদেশিক রাজধানী দখল করে নিচ্ছে জঙ্গিগোষ্ঠীটি। জারাঞ্জ ও শেবারগান দখল করার পর এবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে তালেবান।

তাদের দাবি, কুন্দুজের পুলিশ সদর দপ্তর, সরকারি ভবন ও একটি কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

এর আগে ২৪ ঘণ্টার ব্যবধানে নিমরোজ ও জাওজান প্রদেশের রাজধানী দখল করে সরকারি বিভিন্ন স্থাপনা, গভর্নরের চত্বর নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। জাওজানের কারাগার দখল করে সেখানকার বন্দিদের ছেড়ে দেয়া হয়।

তবে আফগান প্রশাসনের দাবি, কুন্দুজ ও শেবারগানের নিয়ন্ত্রণ এখনও সরকারের হাতে রয়েছে। শিগগিরই আফগান সরকার বিদ্রোহীদের দমন করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ঘানি সরকার।

এর মধ্যেই বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে ব্যাপক সংঘর্ষ অব্যাহত আছে। এতে স্থানীয় নাগরিকরাও আফগান বাহিনীকে সহযোগিতা করছে। সূত্র: আল জাজিরা

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer