প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৩:০৭ পিএম

আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহার ও তালেবান পুনরুত্থানের পর আতঙ্কে দেশটির কোটি কোটি নাগরিক। তালেবানদের মানবাধিকার লঙ্ঘনের
ইতিহাস নতুন না, তাই স্বাভাবিকভাবেই তালেবানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অনুরোধ, তারা যেন মানবাধিকার লঙ্ঘন না করে।

রয়টার্সের সূত্রে জানানো হয়েছে যে, সৌদি আরবও চায় তালেবান যেন শরিয়া মেনে সাধারণ আফগানদের জীবন, সম্পদ এবং নিরাপত্তা নিশ্চিত করে। গতকাল সোমবার (১৬ আগস্ট) তালেবানের প্রতি এ আহ্বান জানায় সৌদি আরব।

ইসলামের সবচেয়ে বড় তীর্থস্থান সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া আফগান জনগণের সাথেই আছে সৌদি আরব। সৌদি আরব আশা করে যে, ইসলামের নীতির ওপর ভিত্তি করে তালেবান এবং আফগানিস্তানের অন্যান্য দল জনসাধারণের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করবে। পরিস্থিতি দ্রুতই স্থিতিশীল হবে বলে আশা করছে সৌদি আরব।

এর আগে গত রোববার (১৫ আগস্ট) কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেয়ার অপেক্ষায় ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer