ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৯/২০২৪ ৯:৪৮ এএম

কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাবেক সাত কর্মকর্তা তার বাড়ি যাচ্ছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারা থেকে তারা নিহত লেফটেন্যান্ট তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছেন তারা।

মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান।

☰
Logo
ভিডিও
EN
Home/ রাজনীতি

তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়ি যাচ্ছেন ৭ সাবেক সেনা কর্মকর্তা
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪
তারেকের পক্ষে নিহত তানজিমের বাড়ি যাচ্ছেন ৭ সাবেক সেনা কর্মকর্তা নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন
কক্সবাজারে ছুরিকাঘাতে নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সেনাবাহিনীর সাবেক সাত কর্মকর্তা তার বাড়ি যাচ্ছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বারিধারা থেকে তারা নিহত লেফটেন্যান্ট তানজিমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল জানান, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা নিহত লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের টাঙ্গাইলের গ্রামের বাড়ি যাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহত তানজিমের পরিবারের প্রতি সমবেদনা জানাতে যাচ্ছেন তারা।

সেনাসদস্যকে হত্যা: তারেক রহমানের গভীর উদ্বেগ প্রকাশ
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবরের নেতৃত্বে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রশিদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ, মেজর (অব.) সিদ্দিক, মেজর (অব.) মান্নান।

আইএসপিআর জানায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট মো. তানজিম ছারোয়ার নির্জন (২৩)।

আইএসপিআর আরও জানায়, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন টাঙ্গাইল জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালের ৮ জুন আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...