প্রকাশিত: ২৩/০৪/২০১৮ ৬:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৭ এএম

বিবিসি::
বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইনজীবী বলেছেন, মি. রহমান বাংলাদেশের নাগরিক হিসেবেই ব্রিটেনে বসবাস করছেন।

বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করে তিনি অন্য কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করেননি এবং অভিবাসন আইনের মধ্যেই মি. রহমান বৈধভাবে লন্ডনে অবস্থান করছেন বলে তিনি জানিয়েছেন।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লন্ডনে এক অনুষ্ঠানে বলেন যে “তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট হস্তান্তর করে তার নাগরিকত্ব বর্জন করেছেন।”

বিজ্ঞাপন

বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন।

এজন্যে শাহরিয়ার আলমকে একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

মি. কামাল জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে তার মক্কেল তারেক রহমান জানতে পেরেছেন এবং জানার পরেই তিনি তার আইনজীবীকে বলেছেন, এই লিগাল নোটিশ পাঠাতে।একজন রাজনীতিবিদ হিসেবে শাহরিয়ার আলম সাহেবের এই বক্তব্যে বাংলাদেশে ও বিদেশে মি. তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক মর্যাদার হানি হয়েছে।”

তারেক রহমানের আইনজীবী বলেন, “নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে জনাব শাহরিয়ার আলমকে প্রমাণ করতে হবে যে তারেক রহমান পাসপোর্ট বর্জন করেছেন, অথবা তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। যদি কোনটাই না করেন তাহলে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মামলা দায়ের করা হবে।”

“লিগাল নোটিশের মাধ্যমে তিনি এটাই প্রমাণ করেছেন যে উনি বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেননি”- বলেন তারেক রহমানের আইনজীবী।

তারেক রহমান প্রায় ১০ বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তিনি কি বাংলাদেশ ও ব্রিটেনের যৌথ নাগরিকত্ব নিয়ে এখানে বসবাস করছেন?

বিবিসি বাংলার এই প্রশ্নের জবাবে মি. কামাল জানান, “তিনি সবসময়ই বাংলাদেশের একজন নাগরিক ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।”

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer