সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৬/১১/২০২৩ ২:২৭ পিএম , আপডেট: ২৬/১১/২০২৩ ৪:৫৭ পিএম

ঘুরেফিরে একই আলোচনা, কক্সবাজারের চারটি আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী, কে পাচ্ছেন নৌকা নাম সোনার হরিণটি। এ আলোচনা এখন সর্বত্র। চারটি আসনে সেই পুরানো মুখগুলো, নাকি নতুন কোন চমক। অপেক্ষার আর কিছুটা সময়। আজ রবিবার যেকোনো সময় ঘোষনা হতে পারে ৩০০ আসনের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যক্তিদের নাম।

তবে চূড়ান্ত ঘোষণা না হলেও গতকাল শনিবার রাত থেকে সম্ভাব্য প্রার্থীসহ সমর্থকদের চোখে ঘুম নেই। সোস্যাল মিডিয়ার মাধ্যম জুড়ে যে যার মত স্ট্যাটাস দিয়ে যাচ্ছে। দিয়ে যাচ্ছে আগাম অভিনন্দন । কক্সবাজারে চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে আসনটি ঘিরে তার নাম উখিয়া টেকনাফ। কারণ এই আসনের এমপি আব্দুর রহমান বদি সব সময় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবারও তার ব্যতিক্রম নয়। তার সমর্থক ও স্থানীয়দের মতে এই আসনটিতে মনোনয়নের ক্ষেত্রে আব্দুর রহমান বদির বাইরে যাওয়ার সুযোগ নেই। যদিও গত বেশ কয়েকদিন ধরে জোরেশোরে আলোচনা হচ্ছিল সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলমকে নিয়ে। তবে বদির সমর্থকরা বলছেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম নির্বাচন করতে পারছেন না। এদিকে শফিউল আলমের সমর্থকরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে। এ নিয়ে সমর্থকদের মধ্যে জল্পনা কল্পনা চলছে। যার শেষ হতে চলছে আজকে।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কক্সবাজারে চারটি আসনের মধ্যে আওয়ামীলীগের উখিয়া-টেকনাফে শাহীন আক্তার, কক্সবাজার সদর- রামু – ঈদগাঁওতে – সাইমুম সরওয়ার কমল, মহেশখালী- কুতুবদিয়ায় আশেক উল্লাহ রফিক, চকরিয়া – পেকুয়ায় সালাহউদ্দিন আহমেদ সি আই পি কে মনোনয়ন দেয়া হচ্ছে। এক্ষেত্রে আলোচনায় আরো রয়েছে জাহাঙ্গীর কবির চৌধুরী ও জাফর আলমের নাম।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...