প্রকাশিত: ১৩/১১/২০২০ ৮:৪৫ পিএম

ঈদগাঁও প্রতিনিধি
ঢাকায় বাড্ডা এলাকা থেকে ১৫ শ পিস ইয়াবাসহ মুবিনুল ইসলাম শুভ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটককৃত যুবক ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিত খালী বটতলা গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে এবং জাতীয় শ্রমিক লীগ ইসলামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। বাড্ডা থানার ডিউট অফিসার সূত্রে জানা যায়, গতকাল রাত ৯ টার দিকে ঢাকা হোটেল নামের একটি আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি টিম। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে আরো ৪/৫ জন ব্যক্তি পালিয়ে যায়। সে সময় রুমে অবস্থানরত মুবিনুল ইসলাম শুভকে ধৃত করে। পরে তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা ১৫শ পিস ঘাতক মরণ নেশা ইয়াবা উদ্ধার করে।একই দিন রাতে মুবিনুল ইসলাম শুভকে প্রধান আসামি করে আরো ৪/৫জনের নামে এজাহার দায়ের করেন। মামলা নং ৩৫/৬৭০ তাং ১২-২০২০ ইং। ধারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৮ এর ৩৬(১)এর ১০(ক)৪১/। এদিকে তার আটকের সংবাদ এলাকায় চাউর হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলছে তার গডফাদার কে? কার কাছে নিয়েছিল ইয়াবা গুলো? কার থেকে সংগ্রহ করছে? এসব বিষয় গুলো তদন্ত পূর্বক বের করা প্রয়োজন। সে দীর্ঘদিন ধরে শ্রমিকলীগের মত সংগঠনের নাম ব্যবহার করে মোটর সাইকেল চুরিসহ হরেকরকম অপরাধে অভিযুক্ত ছিল। কয়েকমাস আগে কক্সবাজার শহরের এক শিক্ষার্থীকে জোর করে অপহরণ করে এনে তার আপন সহোদরকে বিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করলে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের প্রাক্তন এসআই আবু বক্কর ছিদ্দিক অভিযান চালিয়ে মুবিনকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছিল। কয়েকমাস জেলে ছিল, জামিনে বেরিয়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে৷ এদিকে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer