প্রকাশিত: ২৮/০২/২০২০ ৮:৪৫ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে মুসলিমদের উপর সহিংসতার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ করেছে ইসলাম-ভিত্তিক কিছু দল ও সংগঠন।

জুমার নামাজের পরে অনুষ্ঠিত এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছে।

বায়তুল মোকাররম মসজিদের সামনে একটি সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল বের করা হয়।

বিক্ষোভকারীরা দাবি তুলেছেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ঢাকায় আসতে না পারেন।

এই সমাবেশে নরেন্দ্র মোদী-বিরোধী নানা প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে সংখ্যালঘু মুসলিমরা নরেন্দ্র মোদী সরকারের নির্দেশ নির্যাতনের শিকার হচ্ছে।
বিক্ষোভে অংশ নেয়া সানোয়ার হোসেন বিবিসি বাংলাকে বলেন, “আমরা চাই ভারতের মুসলমানরা যাতে সমভাবে বসবাস করে। তারা যাতে নির্যাতনের শিকার না হয়। সেজন্যই আমরা এ বিক্ষোভ করছি।”

বাংলাদেশ সরকার এরই মধ্যে জানিয়েছে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি আসতে সম্মত হয়েছেন।

বিক্ষোভে অংশগ্রহণকারীদের অনেকেই বলেছেন, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের সাথে সম্পৃক্ত ব্যক্তিরা ছাড়া ভারত অন্য কেউ আসলে তাদের আপত্তি নেই।

সমাবেশে অংশ নেয়া মো: মঈন রহমান বিবিসি বাংলাকে বলেন, “বাংলাদেশের ১৯৭১ সালের যুদ্ধে কংগ্রেসের সহায়তা ছিল। বিজেপি তো উগ্র। নরেন্দ্র মোদীকে কোন যুক্তিতে বাংলাদেশে আসার অনুমতি দেয়া হয়? কংগ্রেস দলের প্রতিনিধিরা আসুক, আমরা তাদের সমর্থন জানাবো।”

ইসলামপন্থী দলগুলোর নেতারা সমাবেশে বলেন, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসলে প্রয়োজনে তারা আবারো রাস্তায় নেমে বিক্ষোভ করবেন।

এ সমাবেশকে কেন্দ্র বায়তুল মোকাররম এবং তার আশপাশের এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি ছিল।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer