প্রকাশিত: ২০/০৩/২০১৭ ১০:৪২ পিএম , আপডেট: ২০/০৩/২০১৭ ১০:৪৩ পিএম

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত বাইতুল ইসলাম (১৫) উপজেলার মানিকপুর ইউনিয়নের ওমর মিয়ার একমাত্র পুত্র ও মালুমঘাট আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটে ২০মার্চ সোমবার বিকেল ৫টা ১৩মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান উল্লেখিত সময়ে স্থানীয় রংমহল গ্রামের শাহালমের পুত্র দিদারুল ইসলাম মালিকাধীন একটি ভক্সি গাড়ি চকরিয়া থেকে ডুলাহাজারা আসছিলেন। গাড়িটি মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি পর্যন্ত পৌছলে একই দিক থেকে বাই-সাইকেল চালিয়ে আসা ছাত্র বাইতুল সড়কের বাম পার্শ্ব থেকে ডান পার্শ্বে ফেরার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাইতুল ইসলাম নিহত হয়।
উপস্থিত লোকজন আরো জানান ভক্সিগাড়িটির ধাক্কায় প্রথমে পড়ে গিয়ে ঘুরুতর আঘাত প্রাপ্ত হয় সাইকেল আরোহী বাইতুল। এবং তার উপর দিয়ে ভক্সি গাড়িটি চাপিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে গাড়ির মালিক ও নিহতের পরিবার উভয়ের বোঝাপরার মাধ্যমে মৃতদেহ নিজ এলাকা মানিকপুরে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়ীত্বরত কর্মকর্তা মোঃ সেলিম জানান গাড়িটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা কবলিত গাড়িটি খুঁজে পেলে আটকপূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...