প্রকাশিত: ০৩/০২/২০২১ ৯:১৭ এএম

জাহেদ হাসান::
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবাসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী)রাত অনুমানিক ৮:১০ মিনিটের সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকষ টিম সদর উপজেলার কলাতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।পরে উপস্হিত সাক্ষীদের সামনে জব্দকৃত ইয়াবা গণনা করে ১ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

আসামী ১। রশিদা বেগম (৪৫), স্বামী- জহির আহমদ, সাং-শাহপরীর দ্বীপ ডেইল পাড়া, টেকনাফ- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...