ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ১২:৩৭ পিএম

ডাক্তার পরিচয়ে নার্সিংয়ে পড়ুয়া এক মেয়ের সঙ্গে প্রেম শুরু করেন এক দুধ ব্যবসায়ী। সব কিছু ঠিকঠাকই চলছিল। তাঁদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। তবে বিপত্তি বাধে বিয়ের আসরে, বিয়ের ঠিক আগ মুহূর্তে। নিজের এক আত্মীয়ের কথায় ধরা খেয়ে যান ওই দুধ ব্যবসায়ী। এমন ঘটনাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অভিযুক্ত বরের নাম বাপি চাঁদপাড়ি। তিনি মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা। বছর তিনেক আগে স্যোশাল মিডিয়ার মাধ্যমে বাঁকুড়ার জয়পুর ব্লকের বাঁকাটি গ্রামের ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। তরুণী নদিয়ার কল্যাণীতে নার্সিং ট্রেনিং নিচ্ছেন। বাপি প্রেমের শুরুতে নিজেকে ডাক্তার বলে পরিচয় দেন। তরুণী সম্পর্কের কথা বাড়িতে জানালে বিয়েতে রাজি হয়ে যায় পরিবার। তবে তাঁরা কেউই বাপির বাড়িতে যাননি। বিয়ের দিন বরযাত্রী নিয়ে হাজির হন বর। বাপির পরিকল্পনা অনুযায়ী সব কিছুই ঠিক চলছিল। তবে তাঁর সঙ্গে আসা এক আত্মীয় জানান, তিনি ডাক্তার নন, দুধ ব্যবসায়ী। এ কথা শুনেই বিয়ে বন্ধ করে দেন পাত্রীর বাবা।

বিয়ে বাড়িতে এ ঘটনায় শোরগোল পড়ে যায় গ্রামে। আটকে রাখা হয় পাত্রকে। পরিস্থিতি বেগতিক দেখে বরকে রেখে পালিয়ে যায় বরযাত্রীরা। খবর দেওয়া হয় থানায়। অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল শুক্রবার বাপিকে মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer