প্রকাশিত: ০১/০২/২০১৮ ৮:১০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৭ এএম

নিউজ ডেস্ক::
প্রবাসীকে বহনকারী গাড়িতে ডাকাতির অভিযোগে চার পুলিশসহ সাত জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন, উপ-পরিদর্শক আজহারুল ইসলাম, কনস্টেবল মাইনুল ইসলাম, সাইদুল ইসলাম এবং নুরুজ্জামান, সাদেক মিয়া ও গাড়িচালক নূর মোহাম্মদ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
অভিযোগে জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী মো. সোহেল ২৬ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে একটি ভাড়া করা গাড়িতে করে স্বজন আব্দুল্লাহসহ বাড়ি ফিরছিলেন। পথে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব এলাকার বিএল পাম্পে গ্যাস নেয়ার জন্য চালক গাড়ি থামান। এসময় অপর একটি মাইক্রোবাস থেকে উপ-পরিদর্শক সাখাওয়াত ও আজহার আলী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সোহেলের গাড়িতে উঠে পড়ে। গাড়িতে অবৈধ মালামাল রয়েছে বলে তল্লাশি শুরু করে। পরে তারা সোহেলের কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল সেট, নগদ টাকা-পয়সা লুট করে। গাড়ির আরোহীদের শহরের পুরানপাড়া এলাকায় ছেড়ে দেয়।
পরে মো. শাহজাহান নামে সোহেলের এক স্বজন এ ঘটনা জেলা গোয়েন্দা পুলিশকে লিখিতভাবে জানান। গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে সিএনজি স্টেশনের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান এবং রায়পুরা থানার চার পুলিশসহ অন্য তিনজনকে চিহ্নিত করেন। ডিবি পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির শিকার গাড়ি, লুট হওয়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণের বার, নগদ ২৯ হাজার ২৫৫ টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. শাহজাহান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী শাহজাহান জানান, সোহেলকে বিমানবন্দর থেকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ এ ঘটনা ঘটায়। প্রবাসী সোহেলের কাছে অন্যান্য প্রবাসীরাও মালামাল দিয়েছিল তাদের নিজ নিজ স্বজনদের পৌঁছে দিতে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer