প্রকাশিত: ২৩/০২/২০২১ ৯:৩৪ এএম

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে সোমবার (২২ ফেব্রুয়ারি) জাতিসংঘের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে ইতালির রাষ্ট্রদূতসহ তিনজন নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার সকালে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গাড়িবহরে ভ্রমণ করছিলেন ইতালির রাষ্ট্রদূত লুকা আন্তানাসিও (৪৩)। তাদের বহনকারী গাড়িবহর উত্তর কিভু প্রদেশের গোমা নামক স্থানে পৌঁছালে হামলার শিকার হয়। এতে ওই গাড়ীবহরে থাকা ইতালির রাষ্ট্রদূত, একজন ইতালির সৈনিক ও গাড়ীচালক নিহত হয়।

এ বিষয়ে কঙ্গোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দুঃখের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। আজ (সোমবার) গোমা অঞ্চলে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer