ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ৯:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফে ৫ ‘ইয়াবা কারবারির’ বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদের মধ্যে দুইজন পিতা-পুত্র ও আপন দুই ভাই রয়েছেন। তাদের বিরুদ্ধে ৪ কোটি ৫১ লাখ ৮ হাজার ৭৭৫ টাকা ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদী হয়ে রবিবার (৩ নভেম্বর) দুপুরে পৃথক ৪টি মামলা দায়ের করেন।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক সোবেল আহমদের দপ্তরে মামলাগুলো করা হয়।
আসামিরা হলেন- টেকনাফের নাজির পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে হাজী মোহাম্মদ ইসলাম ও তার ছেলে আবদুর রহমান, শীলবনিয়া পাড়ার সাইফুল ইসলাম এবং মৌলভী পাড়ার হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেন ও আবদুর রহমান।

দুর্নীতি দমন কমিশনের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোবেল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার ৫ আসামিকেই তাদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল।

কিন্তু নির্ধারিত ২১ কর্মদিবসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে। দুদক নিজেই তদন্ত করে এই আসামিদের ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদে’র সন্ধান বের করেছে।
মামলার এজাহারের তথ্য মতে, আবদুর রহমান ও তার পিতা হাজী মো. ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ২ হাজার ৬৪০ টাকা, সাইফুল ইসলামের বিরুদ্ধে ৭৯ লাখ ৭০ হাজার ১১৫ টাকা, হাজী ফজল আহমদের ছেলে একরাম হোসেনের বিরুদ্ধে ১ কোটি ৩০ লাখ ৬৮ হাজার ৪১০ টাকা ও হাজী ফজল আহমদের ছেলে আবদুর রহমানের বিরুদ্ধে ১ কোটি ৬৬ লাখ ৭ হাজার ৬১০ টাকা ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ’ অর্জনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

মামলার বাদীর দাবি, এরা প্রত্যেকেই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ উপায়ে এই সম্পদ অর্জন করেছেন।

তারা এই সম্পদ অর্জন আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ করেছেন

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...