প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৩:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ পিএম

নিউজ ডেস্ক::
সাংবাদিকের উপর হামলাকারী টেকনাফের বহুল আলোচিত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টো অবশেষ গ্রেফতার হয়েছে। সোমবার চট্টগ্রামের চন্দনাইশ থেকে ঢাকা থেকে আসা সিআইডির ‘অর্গনাইজ ক্রাইম’র একটি দল তাকে গ্রেফতার করতে সক্ষম হন। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চন্দনাইশ থেকে ভুট্টোকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক লাখ টাকা ও তার সিন্ডিকেটের ইয়াবা পাচারকারীদের নাম-পরিচয় সম্বলিত একটি দীর্ঘ তালিকা উদ্ধার করা হয়। ভুট্টোর বিরুদ্ধে আটটির বেশি মামলা রয়েছে। অধিকাংশই ইয়াবা পাচার মামলা। এছাড়া সাংবাদিকদের উপর হামলা মামলা রয়েছে একটি।

‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জেনেছি বাংলাদেশে শীর্ষ ১০ জন ইয়াবা ব্যবসায়ীর মধ্যে ভুট্টো একজন। সারা দেশেই বিস্তৃত তার ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক। এই জন্য সারাদেশে তার সিন্ডিকেটের সদস্য রয়েছে। ইয়াবা পাচার করে আয় করা বিপুল টাকা বিদেশ পাচার করেছে ভুট্টো।’

ভুট্টোকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে জানান ‘অর্গনাইজ ক্রাইম’র এসএস মোল্লা নজরুল ইসলাম।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer