উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৭/২০২৫ ৩:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র ডাকাতদলের সঙ্গে কোস্টগার্ড ও পুলিশের সঙ্গে গোলাগুলি হয়েছে। উপজেলার জাদিমুরা পাহাড়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার মধ্যরাতে চালানো এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে- টেকনাফ উপজেলার জাদিমুরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল ডাকাত বিপুল পরিমাণ অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়।

কোস্টগার্ডের দাবি, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্যরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষায় যৌথবাহিনীও ফাঁকা গুলিবর্ষণ করলে ডাকাত দলের সদস্যরা পাহাড়ে পালিয়ে যায়। পরে পাহাড়ের একটি আস্তানায় তল্লাশি চালিয়ে ১টি জি-৩ বিদেশি রাইফেল, ১টি নাইন এমএম ও ১টি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ হাজার একশত রাউন্ড রাইফেলের গুলি ও ১৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার এবং ৫ কোটি ৩ হাজার ৬০০ টাকা মূল্যের এক কেজি আইস ও ৪ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ সময় একজন অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।

কোস্টগার্ডের তথ্যমতে, ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ এবং উদ্ধার হওয়া ব্যক্তিকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্ট গার্ড কর্মকর্তা লে. কমান্ডার হারুনুর রশিদ।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...