প্রকাশিত: ২৩/১১/২০১৭ ৭:৩৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::

টেকনাফের হ্নীলা জার্মাল মার্কেটে ক্রয় বিক্রয়কালে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন রোহিঙ্গাকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছে মিয়ানমার মংডু এলাকার মোঃ সালামের ছেলে নুরুল ইসলাম (২৫), বায়তুল্লাহ (৩০) নাজির হোসেনের ছেলে রশিদ আহমদ (২৭), সৈয়দ হোসেনের ছেলে আবুল হোছন (৪০), বাঁচা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (২৭)।

জানা গেছে, ২২ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুল রহমানের নেতৃত্বে হ্নীলা জামাল মার্কেটের হোটেলে ডায়মন্ডের এক নিরাপদ কক্ষে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ওইসব ইয়াবাসহ তাঁদের আটক করা হয়।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ফজলুর রহমান বলেন ‘ইয়াবাসহ আটক রোহিঙ্গারা মিয়ানমারে চলমান সহিংসতায় এপারে পালিয়ে এসে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। পাশাপাশি এরা বাংলাদেশ সরকারের বায়ো মেট্রিকে নিবন্ধিত। আটককৃত জানিয়েছেন এসব ইয়াবা হ্নীলা রঙ্গিখালী এলাকার শামসুল আলমের ছেলে মাহবুবের জন্য এনেছেন। ইয়াবা ও আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে’।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...