প্রকাশিত: ০৭/০৮/২০২২ ৭:০৬ পিএম

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প ৪টি দেশীয় বন্দুক ও ২ রাউন্ড গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

রোববার সকালে এ অভিযান চালানো হয়।

আটক জাফর আলম নয়াপাড়ার ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুর রশিদের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে অস্থায়ী বিজিবি ক্যাম্প সংলগ্ন বক্কর মেম্বারের রাস্তার মাথা নামক এলাকায় কতিপয় সন্ত্রাসী অপরাধমূলক কর্মকান্ড করার জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এসময় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল জাফর আলমকে আটক করে। তার দেহ তল্লাশী করে অস্ত্র ও গুলি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় টেকনাফ নয়াপাড়া মোচনী ক্যাম্প এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহারের উদ্দেশ্যে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ তার হেফাজতে রেখেছিল।

আটক জাফরের বিরুদ্ধে অস্ত্র আইনে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer