প্রকাশিত: ০৮/০২/২০১৮ ৮:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ

টেকনাফ-২ বিজিবি ৩৭ কোটি ৪ লক্ষ ৯১ হাজার ৬৩০ টাকা মূল্যমানের ইয়াবা, বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করেছে বলে জানা গেছে। জানুয়ারী এক মাসেই মোট মামলা হয়েছে ৯১টি। এসব মামলায় ২৩ জন আসামী আটক করা হয়েছে। অজ্ঞাতনামা পলাতক আসামী ১ জন। আটককৃত পণ্যের মধ্যে শীর্ষে রয়েছে ইয়াবা। জানুয়ারী মাসে উদ্ধারকৃত ১২ লক্ষ ২৬ হাজার ৪৩০ পিস ইয়াবার মধ্যে ৮৯ হাজার ৬২৩ পিস মালিকসহ এবং ১১ লক্ষ ৩৬ হাজার ৮০৭ পিস মালিকবিহীন। জব্দকৃত ইয়াবার মুল্য ৩৬ কোটি ৭৯ লক্ষ ২৯ হাজার টাকা।

টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান ‘টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি ও ক্যাম্প সমূহ হতে ১ জানুয়ারি হতে ৩১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে সর্বমোট ৩৭ কোটি ৪ লক্ষ ৯১ হাজার ৬৩০ টাকা মূল্যমানের ইয়াবা, বিভিন্ন মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক করে। তম্মধ্যে ১২ লক্ষ ২৬ হাজার ৪৩০ পিস ইয়াবার মধ্যে ৮৯ হাজার ৬২৩ পিস মালিকসহ এবং ১১ লক্ষ ৩৬ হাজার ৮০৭ পিস মালিকবিহীন। জব্দকৃত ইয়াবার মুল্য ৩৬ কোটি ৭৯ লক্ষ ২৯ হাজার টাকা। ইয়াবার ৫৭টি মামলায় ২০ জন আসামী ধৃত এবং ১ জন অজ্ঞাতনামা আসামী পলাতক রয়েছে।

একই মাসে ২টি মামলায় ৭৫ হাজার টাকা মুল্যের ২৫০ লিটার চোলাই মদ, ৫টি মামলায় ৪ লক্ষ ৮২ হাজার টাকা মুল্যের ১ হাজার ৯২৮ ক্যান বিয়ার, ২টি মামলায় ১ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা মুল্যের ৭৯ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। এসব মাদক উদ্ধারে কোন আসামী আটক হয়নি।

তাছাড়া ২৫টি মামলায় ১৮ লক্ষ ৮৭ হাজার ১৩০ টাকা মুল্যের বিভিন্ন প্রকারের চোরাই পণ্য আটক করা হয়েছে। এসব মামলায় ৩ জন আসামীকে আটক করা হয়েছে। কোন পলাতক আসামী নেই’।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer