রিয়াজুল হাসান খোকন, বাহারছড়া, টেকনাফ
প্রকাশিত: ১৭/১০/২০২৪ ৪:০৯ পিএম

টেকনাফ বাহারছড়ায় সম্পত্তির লোভের যড়যন্ত্রে ডাকাতের হাতে অপহৃত হওয়া বেলালকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণে জড়িত থাকা বেলালের চাচা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি প্রায় ৭০ লাখ টাকা দাবি করে আসছিল। বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এই চক্রকে গ্রেপ্তার করে।

অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার ফকির মিস্ত্রীর ছেলে আবছার উদ্দিন (৩৩), একই এলাকার আবুল হোছাইনের ছেলে জসিম উদ্দিন (৩৫) এবং বাহারছড়া দক্ষিণ শীলখালী এলাকার মকবুল আহমদের ছেলে আমীর আহমদ (৫৫)। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এস আই দস্তগীর হোসাইনের নেতৃত্বে স্থানীয় জাহাজপুরা নামক স্থানে পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার বেলালকে উদ্ধার ও জড়িত দুই ডাকাতকে অস্ত্রসহ এবং ষড়যন্ত্রে জড়িত চাচাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে টেকনাফ মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওসি মুহাম্মদ গিয়াস উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...