জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩/০৮/২০২২ ৭:২৬ এএম

কক্সবাজারের টেকনাফে দুটি পেট্রল পাম্পে ওজনে কম দেওয়ার অভিযোগ ও দুই বেকারীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. এরফানু হক চৌদুরী।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরের পেট্রল পাম্প গুলো গ্রাহকের কাছ থেকে ওজনে কম ও অতিরিক্ত মূল্য আদায় করছিলো।

কোন পেট্রল পাম্পে মূল্য তালিকাও ছিলো না। সোমবার পেট্রল পাম্প গুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেসার্স আব্দুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে বিএসটিআই কর্তৃক প্রদত্ত ক্যালিব্রেশন চার্ট হালনাগাদ না থাকা ও ১০ লিটারের পরিমাপে ১ লিটার কম পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা এবং নাফ ভিউ ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট দুই পেট্রল পাম্পের কাছ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে টেকনাফ সী-বীচ সড়কের পাশে নোংরা পরিবেশে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করার কারনে নিউ ঢাকা বেকারিকে ৫০ হাজার ও কুমিল্লা বেকারীকে ৩০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়। মোট দুই বেকারীর কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকালে টেকনাফ মডেল থানা পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...