প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৩:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৬ পিএম

আবুল আলী,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারে টেকনাফের উপজেলার বিভিন্ন এলাকার থেকে আরও ১১ রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে রোহিঙ্গাবাহী দুটি নৌকা ডুবে যায়।

টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসার পথে নাফ নদীতে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে এলাকাবাসীর সহায়তায় বৃহস্পতিবার সাবরাং ইউনিয়নে নাফ নদীর শাহপরীর দ্বীপ ২জন শিশু, ২জন নারী, টেকনাফ সদর ইউনিয়ন থেকে ৩জন শিশু. ১জন নারী, ও বাহারছড়া ইউনিয়ন ২জন শিশু, ১জন নারী, পয়েন্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযানের মুখে নাফ নদী ও বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রতিদিনই শত শত রোহিঙ্গা বাংলাদেশে আসছে। ঝুঁকিপূর্ণ এই পারাপারে নৌকা ডুবে প্রাণহানি ঘটছে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer