বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৭/১২/২০২৫ ৭:৫৫ এএম

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সাগর পথ দিয়ে অবৈধ পন্থায় মিয়ানমারে পাচার করার সময় সিমেন্ট-বোঝাই তিনটি ট্রলারসহ ৩০ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

নৌবাহিনীর পাঠানো তথ্যসূত্রে দেখা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী সদস্যরা জানতে পারে চট্টগ্রাম ও নোয়াখালীর সোলেমান বাজার, লক্ষীরচর ও সুবর্ণচর পয়েন্ট থেকে সিমেন্ট-বোঝাই তিনটি ট্রলার মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী সমুদ্রে অবস্থানরত নৌবাহিনীর জাহাজ ও জেলের ছদ্ধবেশে ফিশিং বোট নিয়ে সেন্টমার্টিনের সাগরের বেশ কয়েকটি পয়েন্টে টহল জোরদার করে।

অবশেষে শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নৌবাহিনীর ‘জাহাজ প্রত্যাশা’ টহল চলাকালে সন্দেহজনক তিনটি ইঞ্জিনচালিত ট্রলারকে শনাক্ত করে। এ সময় ঐ তিনটি ট্রলারকে থামানোর নির্দেশ দেওয়া হলে ট্রলার গুলো নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ উক্ত ট্রলার গুলোকে ধাওয়া করে শনিবার ভোর রাতের দিকে সিমেন্ট বোঝাই তিনটি ট্রলার আটক করতে সক্ষম হয়।

অভিযানিক দল জব্দকৃত ট্রলার গুলো তল্লাশি করে ১,৫৫০ সিমেন্ট ও ৩০ জন পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া সিমেন্ট গুলোর বাজার মুল্য আট লক্ষ ৭৯ হাজার ৫০০ টাকা। জব্দকৃত তিনটি ট্রলারের নাম হচ্ছে-এফবি আল্লাহর দান, এফবি আলাউদ্দিন-১ ও এফবি আলাউদ্দিন-২।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধার দিকে ট্রলার, মালামাল ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তারা

উল্লেখ্য, মিয়ানমারে দেশে তৈরি হওয়া সিমেন্টের চাহিদা বেশি অধিক মূল্যে বিক্রির আশায় পাচারকারী চক্রের অর্থলোভী সদস্যরা সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় সাগর পথে পাচার কাজ অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাচারকারী চক্রের এই অবৈধ পন্থার কার্যক্রম ও মাদক পাচার প্রতিরোধে সাগরে অবস্থানরত নৌবাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer