প্রকাশিত: ২০/০২/২০১৯ ১:০৫ পিএম

ডেস্ক রিপোর্ট::
দু’দিনের পাকিস্তান সফর শেষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এখন ভারতে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানান। প্লেন থেকে নামতেই মোদী দু’বাহু প্রসারিত করে বুকে জড়িয়ে ধরেন মোহাম্মদ বিন সালমানকে। পরে তার হাতে ফুল তুলে দেন। এসময় দু’জন বেশ খোশমেজাজে কুশল বিনিময় করতে দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মোহাম্মদ বিন সালমানের এ সফরে ‘সন্ত্রাসবাদ এবং বাণিজ্য’ বিষয়াদি নিয়ে আলোচনায় হবে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে।

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে বিশেষায়িত বাহিনী সিআরপিএফের গাড়িবহরে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর হামলার ঘটনায় নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই পাকিস্তান সফর শেষে ভারতে গেলেন সালমান।

এর আগে সোমবার (১৮ ফেব্রুয়ারি) পাকিস্তান সফরকালে দেশটির সঙ্গে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন সৌদি বাদশাহীর প্রথম উত্তরাধিকারী।

‘দক্ষিণ এশিয়া সফর’ পরিকল্পনার অংশ হিসেবে মোহাম্মদ বিন সালমান ভারত থেকে যাবেন চীনে।

তুরস্কের ইস্তাম্বুলে নিযুক্ত সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছে বাদশাহীর সমালোচক সাংবাদিক জামাল খাশোগিকে। এরপর আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে সৌদি আরব। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের নির্দেশেই এই হত্যাকাণ্ড করা হয়েছে বলে অভিযোগ আসছে আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে। তবে এতে সালমানের জড়িত থাকার ব্যাপারটি প্রত্যাখ্যান করে আসছে সৌদি আরব। ওই হত্যাকাণ্ডের পাঁচ মাস পরে এটিই সালমানের প্রথম বিদেশ সফর।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer