প্রকাশিত: ২৪/১২/২০১৭ ৯:০৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:০৩ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সময়োচিৎ হস্তক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি অবৈধভাবে জবর দখল থেকে মুক্ত হয়েছে বলে জানা গেছে। ২৪ ডিসেম্বর দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক সরকারী সম্পদ রক্ষার্থে আকস্মিক অভিযান চালান।

তিনি বলেন ‘কক্সবাজার সড়ক উপ-বিভাগ-২ উপ-বিভাগীয় প্রকৌশলী স্বাক্ষরিত সরকারী অধিগ্রহণকৃত জমিতে অবৈধ দখল বিষয়ে একটি নোটিশ পাওয়া যায়। এতে বলা হয়, স্থানীয় সালেহ আহমদ কক্সবাজার-টেকনাফ জাতীয় মহাসড়কের ৭৭ তম কিলোমিটারে হাসপাতাল গেইটের পাশে সড়ক ও জনপথ বিভাগ কতৃক হুকুম দখলকৃত জমির উপর অবৈধ দখল করে মাটি ভরাট করছেন। যা হাইওয়ে এ্যাক্ট সংশোধিত ১৯৯৪ এর ৮ এর (ক) ও (খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ। ২৪ অক্টোবর জারী করা উক্ত নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ দখলকৃত জমি হতে স্থাপনা অপসারনের নির্দেশ দেয়া হয়েছিল। নোটিশের কপি পুলিশসহ বিভিন্ন দপ্তরে দেয়া হয়েছে। কিন্ত অভিযুক্ত ব্যক্তি নোটিশের কোন তোয়াক্কা না করে কাজ চালিয়ে আসছিল। তিনি সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি জবর দখল করে মাটি ভরাট, খড় এনে স্তপ এবং জমিতে নালা তৈরী করে মার্কেট নির্মাণ করার কাজ চালিয়ে আসছে। ইতিমধ্যেই কিছু জমিতে মাটি ভরাট করেছে। স্থানটি টেকনাফ উপজেলা হাসপাতাল এবং উপজেলা পরিষদের অতি নিকটে। প্রশাসনের অতি সন্নিকটে সরকারী মুল্যবান জমি জবর দখলের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ঘটনাস্থলে গিয়ে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কোন অবস্থাতেই সরকারী জমি জবর দখল করতে দেয়া হবেনা’।

এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের সময়োচিৎ হস্তক্ষেপে সড়ক ও জনপথ বিভাগের মুল্যবান জমি জবর দখল থেকে মুক্ত হওয়ায় স্থানীয় সচেতন মহল তাঁকে সাধুবাদ জানিয়েছেন। টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও এমপি বদি সরকারী প্রাইমারী স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব জহির হোসেন এমএ বলেন ‘সরকারী সম্পদ রক্ষার্থে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিকের এ হস্তক্ষেপকে আমি সাধুবাদ জানাই। তিনি সরকারী মুল্যবান জমি জবর দখল থেকে রক্ষার জন্য যে ভুমিকা পালন করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরণের দৃষ্টান্ত বিরল। সরকারী স্বার্থে তিনি নিরব না থেকে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এভাবে প্রত্যেক সরকারী অফিসার আন্তরিকভাবে এগিয়ে আসলে সরকারী মুল্যবান সম্পদ রক্ষা পাওয়ার পাশাপাশি ভুমি দস্যুরা নিপাত যাবে’। ##

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer