প্রকাশিত: ০২/১২/২০১৭ ২:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১২ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::
পুলিশের চোখে দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত ও শীর্ষ মানব পাচারকারী হিসাবে পরিচিত এবং চিহ্নিত টেকনাফের বাহারছড়া বড়ডেইল এলাকার কামরুল ইসলাম (৩৫) অবশেষে গ্রেফতার হয়েছেন। ২ ডিসেম্বর শনিবার ভোর রাতে টেকনাফ বাহারছড়ার বড়ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি অপারেশন শফিউল আজম, এসআই মোঃ মাহির উদ্দিন খাঁন, এসআই নির্মল চাকমা এ অভিযানে নেতৃত্ব দেন। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) শফিউল আজম জানান, গ্রেফতারকৃত কামরুল ইসলাম দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত ও শীর্ষ মানব পাচারকারী। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় কয়েকটি ডাকাতি, মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সে এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশ টিম নিয়ে বাহারছড়া বড়ডেইল এলাকায় পৃথক ভাবে অভিযান চালিয়ে নুর জামানের ছেলে দুর্ধর্ষ সন্ত্রাসী, ডাকাত ও মানবপাচারকারী কামরুল ইসলামকে (৩৫) গ্রেফতার করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer