প্রকাশিত: ২৮/১১/২০১৭ ৮:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৩ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ ::

টেকনাফে এক সপ্তাহ ধরে মাদ্রাসা পড়ুয়া দুই বোন নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী লিপিবদ্ধ করা হয়েছে। ডায়রী নং-৭২৩। নিখোঁজ দুই ছাত্রী টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়া এলাকার জামাল হোসাইনের মেয়ে কুলছুমা আক্তার প্রকাশ রুবি (১৬) ও জমিলা আক্তার (১৫)। দুই বোনের মধ্যে কুলছুমা আক্তার প্রকাশ রুবি (১৬) টেকনাফ বাইতুশ শরফ রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম এবং জমিলা আক্তার (১৫) ৮ম শ্রেণীর নিয়মিত ছাত্রী। জানা যায়, ২০ নভেম্বর সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় কুলছুমা আক্তার প্রকাশ রুবি (১৬) ও জমিলা আক্তার (১৫) টেকনাফ বাইতুশ শরফ রিয়াদুল জন্নাহ দাখিল মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। পরে সময় মত বাড়ীতে ফিরে না আসায় অভিভাবকরা তাদের সন্ধানে মাদ্রাসায় গিয়ে শিক্ষকদের কাছে জিজ্ঞাসা করা হলে মাদ্রাসার পক্ষ থেকে ওইদিন দুই বোন মাদ্রাসায় উপস্থিত হয়নি বলে জানানো হয়।

এরপর থেকে দুই বোনের সন্ধানে পরিবার ও আত্মীয়-স্বজন সম্ভাব্য স্থানসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করেও না পেয়ে গত ২৪ নভেম্বর নিখোঁজদের বড় ভাই নূরুল আবছার বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী লিপিবদ্ধ করে। যার নং-৭২৩।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer