প্রকাশিত: ০২/০৮/২০১৭ ৯:১২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৯ পিএম

জসিম উদ্দিন টিপু,টেকনাফ::
টেকনাফে চলমান ভোটার হালনাগাদে সাধারণ ভোটারদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা নেওয়ার অপরাধে এক তথ্যসংগ্রহকারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত ঐ স্কুল শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রঙ্গিখালীপাড়া, রঙ্গিখালী মাদরাসা পাড়া ও দরগা আলীখালী রাস্তার মাথাস্থ ভোটার এলাকায় নিয়োজিত তথ্যসংগ্রহকারী লেদা জুনিয়র হাইস্কুলের শিক্ষক মুচনী এলাকার বশির আহমদের পুত্র দেলোয়ার হোছাইনকে টাকার বিনিময়ে ভোটার নিবন্ধন করার অপরাধে গতকাল বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম জানান, লোকজনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই তথ্যসংগ্রহকারীকে দায়িত্ব থেকে একেবারে অব্যাহতি দেওয়া হয়েছে। ভোটার নিবন্ধনে চরম অনিয়মের আশ্রয় নেওয়ায় অব্যাহতি প্রাপ্ত এই স্কুল শিক্ষককের বিরুদ্ধে কমিশন আইনী ব্যবস্থা নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভোটার হালনাগাদ বিশেষ কমিটির সভাপতি জাহিদ হোসেন ছিদ্দিক জানান, অব্যাহতি প্রাপ্ত তথ্যসংগ্রহকারীর বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া আইন পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত: ১ আগষ্ট দৈনিক কক্সবাজার পত্রিকায় টেকনাফে টাকার বিনিময়ে ভোটার তালিকায় অর্ন্তভুক্তি শিরোনামে তথ্যভিত্তিক সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাচন অফিস সরেজমিনে তদন্ত পূর্বক অভিযুক্ত তথ্যসংগ্রহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer