জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ৫:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে এক বন্যহাতি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত বন্যহাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় বনবিভাগের উদ্যোগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাগেছে।
বনবিভাগ সুত্র জানায়, ১১জুলাই দুপুর ১টা দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা নামক স্থানে ঘটনাটি ঘটেছে। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুর রশীদ জানান, হাতিটি প্রায় একশ/দেড়শ ফুট উপর থেকে পড়েছে। এত বেশী উচ্চ পাহাড় থেকে পড়ায় হাতিটি পেটে এবং পায়ে বিষম আঘাত পেয়েছেন। বনবিভাগ ও সিপিজি সদস্যরা হাতিটিকে দেখভাল করছেন জানিয়ে তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আহত মা হাতিকে চিকিৎসা দেওয়ার জন্য একটা মেডিকেল টীম পাঠাচ্ছেন। এদিকে বিভাগীয় বন কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বন্যহাতিকে প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় উন্নত চিকিৎসা ও সর্বোচ্চ পরিচর্যার মাধ্যমে সুস্থ করে তুলতে বনবিভাগের লোকজন কাজ করবেন বলে জানিয়েছেন।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...