প্রকাশিত: ২৩/০২/২০১৮ ৭:১৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:১৬ এএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী পর্যটকবাহী জাহাজ এমভি পারিজাতকে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারী সকাল ৯টার দিকে টেকনাফের দমদমিয়া ঘাটে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী ৮টি জাহাজে অভিযান চালানো হয়। এ সময় ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি পারিজাত পর্যটকবাহী জাহাজ কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ রুটে চলাচলকারী কোনো জাহাজ যাতে ধারাণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে’।

সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী ৮টি জাহাজে অভিযান চালানো হয়। এ সময় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ‘এমভি পারিজাত’ জাহাজ কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে জাহাজ থেকে অতিরিক্ত যাত্রী নামিয়ে আনা হয়েছে। এ জাহাজের ধারণ ৪১০ জন। কিন্ত যাত্রী ছিল পাঁচ শতাধিক’।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer